Wednesday, 21 October 2015

গ্রামীণ ফোনে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি

গ্রামীণ ফোনে চাকরির বিজ্ঞপ্তি (ছাত্রছাত্রীরাও আবেদন করতে পারবে)

পদের নাম :কাস্টমার সার্ভিস ও ট্রেইনি অফিসার

Job Title:Customer Service

Job Type: Full Time

Job Category: IT & Telecommunication

Deadline: 10Oct,2015

Educational Qualification:

Undergraduate Level Student (0 to 60 Credits) or equivalent would be preferable

Experience: No experience required

Requirement:Special Skill

Effective communication skills
Positive service mindset with helping attitude
Ability to work under pressure
Flexibility
Basic computer literacy and knowledge in office application

Job Detail:Junior Trainee-Apprenticeship Program

Department: Customer Service

Division: Customer Experience and Service

Close Date 10-10-2015

Role Overview: Inbound Contact Center, Customer Service, Customer Experience and Service

Job Responsibility :

1.Provide one-stop quality Customer Service over phone to ensure positive customer experience
2.Proactively aware/inform customers regarding our products/service
3.Sale through inbound and outbound contacts
4.Capture customer insights and escalate critical issues / complaints and provide timely feedback
Maintain targeted KPI on a regular basis
5.Serve customers with helping attitude and thus play a significant role in customer satisfaction, retention, and acquisition. In this way enhance Grameenphone’s brand image
6.Gain knowledge through various training sessions on corporate culture, communication, service mindset, etc.

সেলুনে চুল কাটার সময় সতর্ক থাকুন

১৬ বছর বয়স ছেলেটির। নরসুন্দরের কাছে চুল কাটার পর একটু ঘাড়-পিঠ মালিশ করে নেয় ৫-১০ মিনিট। বিনিময়ে তাকে কিছু বকশিশ দেয়। 

একদিন ঘাড় মালিশ করার সময় কট করে একটা আওয়াজ হয়, একটু সামান্য ব্যথাও করে উঠেছিল। কিন্তু ছেলেটি অতটা গ্রাহ্য করেনি। দু-এক দিন পর সে ঘাড়ে ব্যথা অনুভব করতে লাগল। ক্রমে ব্যথা বাড়ছে। মা ভাবলেন, হয়তো উল্টাপাল্টাভাবে শোয়ার জন্য ঘাড়ে ব্যথা হয়েছে। 

মা প্রতিদিন বালিশ রোদে দিতে লাগলেন, ঘাড়ে গরম কাপড় দিয়ে সেঁক দিতে শুরু করলেন। কিন্তু কিছুতেই ব্যথা কম হচ্ছে না; বরং দিন দিন বাড়ছেই। একপর্যায়ে ব্যথা হাতের মধ্য আঙ্গুল পর্যন্ত আসতে শুরু করল। ব্যথার জন্য ঘাড় নাড়ানোও তার জন্য কষ্টকর হয়ে উঠল। চিকিৎসক পরীক্ষা করে বললেন, ‘স্পনডাইলোসিস’ হয়েছে। ঘাড়ের এমআরআই ও নার্ভ কনডাকশন স্টাডি (স্মায়ুর আচরণ পরীক্ষা) করে সেটি প্রমাণিত হলো।

মেরুদণ্ডের হাড়ের ভেতর থাকে স্পাইনাল কর্ড। সেখান থেকে স্মায়ুর উৎপত্তি। সেই স্মায়ু মেরুদণ্ডের ফাঁক দিয়ে বের হয়ে এসে আমাদের হাত-পায়ে ছড়িয়ে পড়ে। কোনো কারণে ওই স্মায়ু যদি চাপা খায়, তাকে বলা হয় স্পনডাইলোসিস। এটা সাধারণত মধ্য বয়সে হয়, অর্থাৎ চল্লিশের পর, যখন হাড় ক্ষয় হয়ে স্মায়ুর ওপর চাপ খাওয়ার আশঙ্কা থাকে। এটার চিকিৎসা হচ্ছে প্রথম অবস্থায় সারভাইক্যাল কলার। এটাতে অবস্থার উন্নতি না হলে অপারেশনও লাগতে পারে। 

আলোচ্য কিশোরটির এত অল্প বয়সে কেন হলো? খোঁজ নিয়ে জানা গেল, নরসুন্দর ঘাড়-পিঠ মালিশ করে বিভিন্ন ভঙ্গিমায়। কোনো সময় মাথার ওপর চাপ দেয়, কখনো ঘাড় বাঁ দিকে ও ডান দিকে কাত করে। এসব মালিশ ঘাড়ের জন্য খুবই ক্ষতিকর। এতে ঘাড়ের স্মায়ুতে চাপ পড়ার আশঙ্কা থাকে।

পরামর্শ

* সেলুনে গিয়ে কখনো ঘাড় বা মাথা মালিশ করাবেন না।

* ঘাড় কখনো খুব বেশি পেছনে বা পাশে কাত করতে দেবেন না।

* গাড়িতে সিটবেল্ট ব্যবহার করুন। এতে হঠাৎ করে গাড়ি থামলে করলে ঘাড় অতিরিক্ত ঘুরে যাবে না।

ফেক আইডি যাচাই করবে ফেইসবুক

সময় থাকতে এখনই কালো টাকা সাদা করার মত সকল সঠিক তথ্য দিয়ে আপনার ফেক আইডিকে করুন আপনার নিজের আইডি। না’হলে আপনার সাধের হাজার হাজার বন্ধু সহ ফেক আইডি যে কোন মুহূর্তে বন্ধ করে দিতে পারে ফেইসবুক।
সম্প্রতি সারা বিশ্বে পরিচিত তারকাদের ফেইসবুক সহ সকল অ্যাকাউন্ট যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে ফেইসবুক।বিনোদন জগতের তারকাসহ এ তালিকায় রয়েছেন সাংবাদিক, খেলোয়াড় কিংবা অন্যান্য পেশার ব্যক্তিরাও।
তারকাদের প্রতি সারা বিশ্বের মানুষের আগ্রহ থাকায় অনেকে নিয়মিত তাঁদের অনুকরণ এবং অনুসরণ করে বলে প্রকৃত অ্যাকাউন্ট ব্যবহার নিশ্চিত করতেই এ উদ্যোগ নিয়েছে ফেইসবুক।
ফেইসবুকে তারকাদের নামে বেশকিছু ভুয়া অ্যাকাউন্ট তৈরি হওয়ায় অনেকেই প্রতারিত হয়ে থাকে। তারকাদের প্রকৃত অ্যাকাউন্ট নিশ্চিত করা হলে ফেইসবুকে তাঁদের প্রকৃত অ্যাকাউন্টই শুধু দেখতে পারবে অন্য ব্যক্তিরা।
এ প্রসঙ্গে ফেইসবুক জানিয়েছে, একজন তারকার অ্যাকাউন্ট সত্যিকার অর্থেই তিনি ব্যবহার করছেন কি না, তা যাচাইয়ের পর নিশ্চিত করা হবে। সরকারের দেওয়া পরিচয়পত্রের মাধ্যমে এসব লোকের প্রকৃত পরিচয় যাচাই করা হবে। পরিচয় নিশ্চিত হওয়ার পর তারকারা নিজ অ্যাকাউন্ট ইচ্ছেমতো ব্যবহার করতে পারবেন। এ উদ্যোগের সুফল পাবেন তারকা এবং সাধারণ মানুষ উভয় পক্ষই।

ফেসবুকের অজানা ৮টি তথ্য যা সবার জানা প্রয়োজন।

আসসালামু আইলাইকুম,বন্ধুরা এটা আমার প্রথম টিউন কোন কিছু ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।আর আমার জন্য দোয়া করবেন আমি যেন
ভালো ভলো মান-সম্মত টিউন আপনাদের উপহার দিতে পারি। :-)

প্রতি মাসে ১৫০ কোটি সক্রিয় ব্যবহারকারী নিয়ে বর্তমানে শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমের আসনটি গেঁড়ে আছে ফেসবুক। তবে ফেসবুকের এমন কিছু বিষয় আছে যা অনেকেই জানেন না।ফেসবুক বর্তমানে স্যোসাল মিডিয়ায় যোগাযোগের অন্যতম মাধ্যম যা ছোট থেকে বড় সবাই ব্যবহার করে।
ফেসবুকের এমনই কিছু অজানা তথ্য আজ আপনাদের সামনে তুলে ধরা হল:
১. ফেসবুকে ৭০ শতাংশ টিনএজার তাদের বাবা-মা’র বন্ধু তালিকায় রয়েছে।
২. ফেসবুকে ৬৬ শতাংশ টিনএজার কোন না কোনভাবে নির্যাতনের শিকার হয়।
৩. ফেসবুকে একজন ব্যবহারকারী যেদিন রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে, সেদিন তার অন্যান্য টিউনে ইন্টারঅ্যাকশনের পরিমাণ ২২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। তবে মাত্র ২৮ শতাংশ বিয়ের এক ঘন্টার মধ্যে রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে।
৪. যুক্তরাষ্ট্রে ১৯.৪ শতাংশ মানুষ কর্মক্ষেত্রে ফেসবুক ব্যবহার করতে পারে না। তবে দেশটির ৩০ শতাংশই আবার কর্মক্ষেত্রে ফেসবুক ব্যবহার করে থাকে।
৫. বিভিন্ন টিভি অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি ফেসবুক ফ্যান আছে দ্য সিম্পসন-এর। এরপর আছে মি. বিন।
৬. ১০ কোটিরও বেশি ফ্যান নিয়ে ফেসবুকে সবচেয়ে জনপ্রিয় সংগীত তারকা শাকিরা। ৯ কোটির বেশি ফ্যান নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন এমিনেম এবং ৮ কোটির বেশি ফ্যান নিয়ে তৃতীয় অবস্থানে রিহানা।
৭. ফেসবুকে সবচেয়ে বেশি সক্রিয় ব্যবহারকারী আছে কানাডায়।
৮.সবচেয়ে  টিনএজারা ফেসবুকে বেশি সময় ব্যয় করে
Link by tectune